বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেঙ্গুইন সাজে হ্যারি-মেগান, প্রকাশ্যে এল বিবাহবার্ষিকীর ছবি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ১২:৩০ পিএম

পেঙ্গুইন সাজে হ্যারি-মেগান, প্রকাশ্যে এল বিবাহবার্ষিকীর ছবি

অষ্টম বিবাহবার্ষিকীতে নিজেদের একটি অদেখা ছবি প্রকাশ্যে এনেছেন প্রিন্স হ্যারি ও মেগান। ডাচেস অব সাসেক্স তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি শেয়ার করেছেন। সেখানে তাদের দুজনকে পেঙ্গুইনের পোশাক পরা অবস্থায় দেখা যায়।

ছবিটি মূলত তাদের এনগেজমেন্ট পার্টির।

বিবাহবার্ষিকী উপলক্ষে হ্যারি এই ছবিটি একটি কার্ডে প্রিন্ট করে মেগানকে উপহার দেন। এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, হ্যারি তাদের বিয়ের সেই বিশেষ লেবু ও এল্ডারফ্লাওয়ার কেক নিয়ে রান্নাঘরে ঢুকছেন। কেকের ওপর মোমবাতি জ্বলছিল।

ভিডিওতে ক্যামেরার আড়াল থেকে শিশুদের সঙ্গে নিয়ে হ্যারিকে ‍‍`মামা ও পাপা‍‍`-কে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে গান গাইতে শোনা যায়। মোমবাতি নেভানোর সময় প্রিন্সেস লিলিবেটের কণ্ঠও শোনা গেছে। এরপর মেগান ছোট একটি পেঙ্গুইন ভাস্কর্য উপহার হিসেবে খোলেন।

এর সঙ্গে থাকা কার্ডে লেখা ছিল, ‍‍`দ্য ওয়ান অ্যান্ড অনলি‍‍`।

মেগান তার সন্তানদের পেঙ্গুইন সাজার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, তাদের এনগেজমেন্ট পার্টিতে সব বন্ধুকে কোনো না কোনো প্রাণীর পোশাক পরতে বলা হয়েছিল। তারা পেঙ্গুইন সেজেছিলেন কারণ এই প্রাণীরা সারা জীবন একসঙ্গে থাকে।

এর আগে মেগান তার ইনস্টাগ্রামে ২০১৮ সালের ১৯ মে অনুষ্ঠিত বিয়ের আরও ২৪টি অদেখা ছবি শেয়ার করেন। এর মধ্যে স্যার এলটন জনের পারফরম্যান্স এবং উইন্ডসরের ফ্রগমোর হাউসে তাদের নাচের দৃশ্যও রয়েছে।

banner
Link copied!