বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইনফিনিক্স নোট ৬০ প্রো: আকর্ষণীয় ফিচারে নতুন স্মার্টফোন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ০৮:৪৩ পিএম

ইনফিনিক্স নোট ৬০ প্রো: আকর্ষণীয় ফিচারে নতুন স্মার্টফোন

ভারতের স্মার্টফোন বাজারে নতুন ৫জি হ্যান্ডসেট নিয়ে হাজির হলো জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স। মডেলটির নাম ‍‍`ইনফিনিক্স নোট ৬০ প্রো‍‍`। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সংমিশ্রণে তৈরি এই হ্যান্ডসেটটি দেশের প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। বিশেষ করে কম বাজেটের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা দিতেই ফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটিতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চির একটি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এতে এইচডিআর সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। স্ক্রিনের নিরাপত্তার জন্য গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন যুক্ত করা হয়েছে, যা ফোনের স্থায়িত্ব বাড়াবে। ফোনটির পেছনে মূল ডিসপ্লের পাশাপাশি একটি আকর্ষণীয় রিয়ার ম্যাট্রিক্স ডিসপ্লেও রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৪ প্রসেসর এবং অ্যাড্রিনো জিপিইউ ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজসহ দৈনন্দিন মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য ফোনটি বেশ উপযোগী।

ক্যামেরার দিক থেকে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচারযুক্ত মূল সেন্সর রয়েছে।

ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যুক্ত করা হয়েছে এর রিয়ার প্যানেলে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। কানেক্টিভিটির জন্য ফাইভজি সাপোর্ট, ব্লুটুথ ৫.৪ এবং ওয়াই-ফাই ৬-এর মতো আধুনিক ফিচার এতে যুক্ত করা হয়েছে।

ভারতের বাজারে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ রুপি। ৩০ থেকে ৩৫ হাজার রুপির মধ্যে যারা শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি চমৎকার বিকল্প হতে পারে। নতুন এই ৫জি হ্যান্ডসেটটি বাজারে আসায় মধ্যম বাজেটের স্মার্টফোন গ্রাহকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

banner
Link copied!