বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্মার্টফোনে ফেস লক ব্যবহারে বড় নিরাপত্তা ঝুঁকির সতর্কতা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১৯, ২০২৬, ০৭:২৭ পিএম

স্মার্টফোনে ফেস লক ব্যবহারে বড় নিরাপত্তা ঝুঁকির সতর্কতা

স্মার্টফোন দ্রুত আনলক করার জন্য বর্তমান সময়ে ফেস আইডি বা ফেস লক প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় হলেও এই সুবিধার আড়ালে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা জানাচ্ছেন আন্তর্জাতিক সাইবার বিশেষজ্ঞরা। সঠিক সুরক্ষা ব্যবস্থা সচল না থাকলে হ্যাকারদের হাতে ব্যক্তিগত তথ্য চলে যাওয়া থেকে শুরু করে বড় ধরণের আর্থিক জালিয়াতির মতো ঘটনাও ঘটতে পারে। বিশেষ করে সব ব্র্যান্ডের স্মার্টফোনের ফেস লক প্রযুক্তি সমানভাবে সুরক্ষিত না হওয়ায় এটি ব্যবহারের আগে গ্রাহকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

এই প্রযুক্তিগত ত্রুটির কারণে সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাব্যবস্থা গভীর সংকটের মুখে পড়েছে।

প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, অনেক সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোনের ফেস আনলক ফিচারটি কেবলমাত্র সাধারণ ২ডি বা দ্বিমাত্রিক ছবির ওপর নির্ভর করে তৈরি করা হয়। এর ফলে কোনো ইনফ্রারেড সেন্সর বা ৩ডি ডেপথ ম্যাপ প্রযুক্তি না থাকায় কেবল একটি উচ্চমানের ছবি বা ভিডিও ক্যামেরার সামনে প্রদর্শন করেই ডিভাইসটি সহজে আনলক করা সম্ভব। এছাড়া যদি স্মার্টফোনের অভ্যন্তরীণ সিকিউরিটি সেটিংস-এ গিয়ে ‍‍`আইজ মাস্ট বি ওপেন‍‍` বা চোখ খোলা রাখার অপশনটি সক্রিয় করা না থাকে, তবে ব্যবহারকারী ঘুমন্ত বা অচেতন অবস্থায় থাকলেও অন্য কেউ তার ফোনটি চোখের সামনে ধরে আনলক করে ফেলতে পারে।

সাইবার নিরাপত্তা গবেষকরা তাই গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় ফেস লকের চেয়ে শক্তিশালী পিন বা ম্যানুয়াল পাসওয়ার্ড ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে ব্যাংকিং ও বিভিন্ন আর্থিক লেনদেনের অ্যাপগুলোর সুরক্ষায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা শক্তিশালী ক্যারেক্টার পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ। এর পাশাপাশি হ্যান্ডসেটের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা এবং দেখতে হুবহু এক এমন যমজ ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রযুক্তি বিভ্রান্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

banner
Link copied!