বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গরুকে ভারতের ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি মাওলানা আরশাদ মাদানির

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ০৬:০০ পিএম

গরুকে ভারতের ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি মাওলানা আরশাদ মাদানির

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা আরশাদ মাদানি গরুকে ভারতের ‘জাতীয় পশু’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার দাবি তুলেছেন। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন। পশ্চিমবঙ্গ সরকারের গবাদিপশু জবাই ও বিক্রি সংক্রান্ত নতুন কঠোর বিধিনিষেধের মধ্যেই তার এই অপ্রত্যাশিত বক্তব্য সামনে এলো।

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই এই স্বীকৃতির কথা বলেছেন তিনি।

 

 

মাওলানা মাদানি মনে করেন, গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হলে দেশে সামাজিক সংবেদনশীলতা ও সম্প্রীতি আরও সুসংহত হতে পারে। গরুকে ঘিরে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিতর্ক এই পদক্ষেপের মাধ্যমে কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গবাদিপশু পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে কড়া নজরদারি এবং নথিপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

রাজ্য প্রশাসনের দাবি, অবৈধ বাণিজ্য ও চোরাচালান ঠেকাতেই মূলত এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই পদক্ষেপে রাজ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে, কিন্তু সমালোচকরা মনে করছেন এই বিধিনিষেধ ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

banner
Link copied!