আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। গত বুধবার তেহরানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
,দক্ষিণ আমেরিকার দেশটির সরকার গত মার্চ মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল। তারই জবাবে এই পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।
,পারস্পরিক সুবিচার ও সমতার নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রকাশিত ঘোষণায় আর্জেন্টিনার সামরিক বাহিনীর তৃতীয় শাখা অর্থাৎ স্থলবাহিনীর কোনো উল্লেখ ছিল না।
ইরানি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে উদ্ভূত সমস্ত পরিণতির সম্পূর্ণ দায়িত্ব দেশটির সরকারের ওপর বর্তাবে।
,তেহরানের এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের এই পদক্ষেপ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে বুয়েনস আইরেস।
,আর্জেন্টিনীয় বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি অগ্রহণযোগ্য অভিযোগ।
,গত কয়েক দশক ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে এএমআইএ নামের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
,ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ করে আসছে আর্জেন্টিনা।
,আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেির কার্যালয় গত ৩১ মার্চ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী তকমা জারির সময় এই ঐতিহাসিক বোমাবলার প্রসঙ্গ টেনেছিল।
,প্রেসিডেন্টের কার্যালয় থেকে সে সময় জানানো হয়েছিল, নিহতদের পরিবারের প্রতি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহাসিক দেনা এই সিদ্ধান্তের মাধ্যমে শোধ হবে বলে আশা করছেন জাভিয়ের মিলেি।
,বিবৃতিতে আরও যোগ করা হয়, পশ্চিমা সভ্যতার ধারার সঙ্গে আর্জেন্টিনাকে পুনরায় যুক্ত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। একই সঙ্গে যারা তা ধ্বংস করতে চায়, তাদের সরাসরি নিন্দা ও মোকাবিলা করবে দেশ।
,প্রেসিডেন্ট মিলেি তার প্রশাসনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে শক্তভাবে অবস্থান করিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং আন্তর্জাতিক মিত্রদের এই সামরিক কার্যক্রমে সমর্থনের আহ্বান জানায়।
