রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রেল ও জ্বালানি

ইস্তামুল রেল প্রকল্প: ৭২ কোটি ডলারের চুক্তি সই ইসলামী উন্নয়ন ব্যাংকের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

ইস্তামুল রেল প্রকল্প: ৭২ কোটি ডলারের চুক্তি সই ইসলামী উন্নয়ন ব্যাংকের

তুরস্কের ইস্তামুল উত্তর রেল ক্রসিং প্রকল্পের জন্য দেশটির সঙ্গে ৬৬ কোটি ইউরোর একটি অর্থায়ন চুক্তি সই করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক। প্রায় ৭২ কোটি ৮০ লাখ ডলার মূল্যের এই চুক্তিটি দেশটিতে ব্যাংকটির এ যাবৎকালের সবচেয়ে বড় সার্বভৌম অর্থায়ন লেনদেন।

,

আন্টালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন চলাকালে গত ১২ নভেম্বর এই চুক্তি চূড়ান্ত করা হয়। ওই সম্মেলনে বহুমুখী উন্নয়ন ব্যাংকগুলো তুরস্কে প্রায় ৫১০ কোটি ডলার মূল্যের ১০টি প্রকল্প ও কর্মসূচির অর্থায়নের ঘোষণা দেয়।

,

এই লেনদেনটি ব্যাংক এবং তুরস্কের মধ্যে প্রথম ফরোয়ার্ড লিজ বা অগ্রিম ইজারা চুক্তি। ব্যাংকটির নির্বাহী পরিচালক পর্ষদ ২০২৬ সালের জুন মাসে এই অর্থায়ন অনুমোদন করেছিল।

,

তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। টেকসই পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাসে বিনিয়োগ এই বৃহত্তর রূপান্তর কৌশলের একটি অংশ।

,

আইএনআরএআইএল নামে পরিচিত এই রেল প্রকল্পে প্রায় ১২৭ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতায়িত ও সম্পূর্ণ সংকেতযুক্ত রেলপথ অবকাঠামো ব্যবহার করা হবে। ইসলামী উন্নয়ন ব্যাংক জানিয়েছে, ইউরোপ ও এশিয়ার মধ্যে আরও দক্ষ পণ্য ও যাত্রী চলাচল নিশ্চিত করে এই প্রকল্প আন্তঃমহাদেশীয় রেল যোগাযোগকে শক্তিশালী করতে সাহায্য করবে।

,

এই পরিবহন উদ্যোগটি তুরস্কের অন্যতম প্রধান একটি প্রকল্প। টেকসই পরিবহন ও জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি প্রধান আঞ্চলিক বাণিজ্য পথগুলোতে পণ্য ও যাত্রীদের যাতায়াত ব্যবস্থার উন্নতি করাই এর লক্ষ্য।

,

অনুষ্ঠানে ব্যাংকটি তুরস্কে সিভাস এবং তাশেলি সৌরশক্তি প্রকল্পের উন্নয়নে সহায়তার ঘোষণা দেয়। পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগকে এগিয়ে নেওয়ার পথে এটিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে প্রতিষ্ঠানটি।

,

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, সিভাস এবং তাশেলি প্রকল্পের বাস্তবায়ন সহজ করতে সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ব্যাংকটি। এই কাজের মূল লক্ষ্য হলো অর্থায়ন ও পরিচালনায় বেসরকারি খাতের অংশগ্রহণ উৎসাহিত করা।

,

সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আকওয়া পাওয়ার এই দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। প্রতিটি প্রকল্পের পরিকল্পিত উৎপাদন ক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট, যা মিলিয়ে মোট ক্ষমতা দাঁড়াবে দুই গিগাওয়াটে।

,

আকওয়া পাওয়ারের তথ্য অনুযায়ী, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ আটটি আন্তর্জাতিক উন্নয়ন ও বাণিজ্যিক ঋণদাতা প্রতিষ্ঠান এই সৌর প্রকল্পের অর্থায়নের জন্য একটি সমর্থনপত্রে সই করেছে।

,

অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে যে তারা কৌশলগত অংশীদার হিসেবে তুরস্ক শিল্প কার্বন হ্রাস বিনিয়োগ প্ল্যাটফর্মে যোগ দিয়েছে। বিনিয়োগ প্রকল্প প্রস্তুত করা এবং দেশি-বিদেশি উৎস থেকে অর্থায়ন সংগ্রহ করে শিল্প খাতের কম কার্বন নিঃসরণ উৎপাদনে রূপান্তর ত্বরান্বিত করা এবং এর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

,

এই প্ল্যাটফর্মের প্রথম ধাপটি চারটি নির্দিষ্ট খাতের ওপর গুরুত্ব দিচ্ছে। খাতগুলো হলো লোহা ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, সিমেন্ট ও ক্লিংকার এবং সার।

banner
Link copied!