জর্ডানের দক্ষিণাঞ্চলের একটি চার্চে বন্দুক হামলার ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত এই রায় ঘোষণা করে।
,গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের সেন্ট জর্জ গ্রিক অর্থেোডক্স চার্চে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এই সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন।
,কর্তৃপক্ষ জানায়, দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির মধ্যে দুজন জর্ডানি ভাই এবং অপরজন তাদের আত্মীয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেলেও তিন দিন পর নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
,রোববার জর্ডানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই রায়ের বিস্তারিত প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত ওই সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেওয়া তিন অপরাধীকে মৃত্যুদণ্ড দেন।
,আদালতে আসামিদের বিরুদ্ধে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হয়। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্র করা এবং কোনো সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অপরাধেও তাদের দোষী সাব্যস্ত করা হয়।
,সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে তহবিল জোগানের অপরাধেও দোষী সাব্যস্ত হয়েছেন।
,চার্চের ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষের পর গত অক্টোবরের শেষ দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
,কারাক গভর্নরেটে জর্ডানের খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের বসবাস। দেশটির মোট ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩ লাখ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী।
,এই মর্মান্তিক ঘটনার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ঘোষণা দিয়েছিলেন যে, এই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিরা কঠোরতম শাস্তির মুখোমুখি হবে।
,ঘটনার পর রাজা দেশের যেকোনো সন্ত্রাসী হামলার জবাবে নিরাপত্তা প্রস্তুতি ও কার্যপদ্ধতি পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছিলেন।
