মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পশ্চিম তীরে সহিংসতা

ওদাহ হাতালিনের উত্তরাধিকার বৃটিশ সংসদে তুলে ধরলেন ভাই

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১০, ২০২৬, ১১:৩০ পিএম

ওদাহ হাতালিনের উত্তরাধিকার বৃটিশ সংসদে তুলে ধরলেন ভাই

গত বছর উম্ম আল খায়েরের ছোট ফিলিস্তিনি জনবসতিটি ২৫ বারের বেশি সময় ধরে ঘিরে রেখেছিল ইসরায়েলি বাহিনী। আজিজ হাতালিনের মতে, বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে আতঙ্কিত করতে হামলা আরও তীব্র করেছে বসতি স্থাপনকারীরা।

২০২৪ সালে লন্ডনে তার ভাইয়ের শুরু করা অধিকার আদায়ের কাজ এগিয়ে নিতে প্রথমবারের মতো যুক্তরাজ্য সফর করেছেন আজিজ। ২০২৫ সালের ২৮ জুলাই এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ওদাহ হাতালিনকে হত্যা করেন।

সাংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য আজিজকে আমন্ত্রণ জানায় ব্রিটেন প্যালেস্টাইন প্রজেক্ট। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের হেবরনের কাছে অবস্থিত বেদুইন সম্প্রদায় উম্ম আল খায়েরের ৩০০ জন বাসিন্দার ওপর বসতি সম্প্রসারণের প্রভাব সম্পর্কে তাদের জানান তিনি।

১৯৪৮ সাল থেকেই ওই এলাকায় বসবাস করে আসছে এই বাসিন্দারা। তাদের বৃহত্তর উপজাতি আরব আল জাহালিনকে নাকবার সময় বীরশেবা ও তেল আরাদ থেকে জোরপূর্বক উচ্ছেদ করে জর্দান উপত্যকায় পুনর্বাসন করা হয়েছিল।

উম্ম আল খায়ের গ্রামটি সি এলাকায় অবস্থিত, যেখানে পূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখে ইসরায়েল। আজিজ জানান, হাতালিন পরিবার কর্তৃক কেনা ব্যক্তিগত জমির ওপরেই গ্রামটি গড়ে উঠেছে, যার মালিকানা ইসরায়েলের সিভিল প্রশাসনের নথিপত্র দ্বারা স্বীকৃত। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী কারমেল বসতি থেকে গ্রামটিকে আলাদা করেছে একটি তারের বেড়া।

আজিজ বলেন, এটি রাষ্ট্রীয় মালিকানাধীন জমি বা সামরিক গুলি চালানোর অঞ্চল বলে উম্ম আল খায়েরের বাসিন্দাদের উচ্ছেদ করার কোনো অজুহাত তাদের নেই, ঘরবাড়ি ছেড়ে চলে যেতে মানুষকে ভয় দেখানোর দৈনন্দিন বসতি স্থাপনকারীদের হামলা ছাড়া।

গত চার বছরের হামলায় কেটে ফেলা হয়েছে জলপাই গাছ, ক্ষতি করা হয়েছে গবাদিপশুর, বাড়িতে টাঙানো হয়েছে ইসরায়েলি পতাকা, বিঘ্ন ঘটানো হয়েছে পানি ও বিদ্যুতে এবং অনধিকার প্রবেশ করা হয়েছে খেলার মাঠে। কারমেলের সম্প্রসারণ এবং অনধিকার প্রবেশের বিষয়ে একাধিক মামলা দায়ের করে হাতালিন পরিবার, কিন্তু ৩১ বছর বয়সে ওদাহর হত্যাকাণ্ডের মতো বেদনাদায়ক কিছু আর ছিল না।

ওদাহ ছিলেন একজন ইংরেজি শিক্ষক, আন্দোলনকর্মী এবং তিন সন্তানের জনক। হেবরনের কাছে মাসাফের ইত্তার বারবার ধ্বংসের চিত্র নিয়ে ২০২৪ সালের নো আদার ল্যান্ড প্রামাণ্যচিত্রে অভিনয় করেছিলেন তিনি।

গত আগস্ট মাসে হত্যাকাণ্ডের ঘটনায় বেপরোয়া নরহত্যা, সশস্ত্র অনধিকার প্রবেশ ও বিদ্বেষমূলক সম্পত্তি ধ্বংসের অভিযোগে বীরশেবা জেলা আদালতে অভিযুক্ত হন বসতি স্থাপনকারী ইনন লেভি। চলমান বিচার প্রক্রিয়ার সময় লেভি মুক্ত থাকায় ঘটনার পর থেকে তাকে ঘটনাস্থলের কাছাকাছি দেখা গেছে বলে জানান আজিজ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগে এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লেভির বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল বৃটিশ সরকার।

আজিজ বলেন, গত সেপ্টেম্বর মাসে বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হলেও স্বাগত জানানোর মতো। তিনি হেবরনে ফিলিস্তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী পরিচালক এবং একজন সম্প্রদায় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, আমি আশা করি এই সমর্থন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বৃটিশ সরকারের বাস্তবসম্মত নীতিতে রূপান্তরিত হবে।

ব্রিটেনের শক্তিশালী জনসমর্থন সত্ত্বেও ইসরায়েলের নীতিগত পরিবর্তনের বিষয়ে হতাশা প্রকাশ করেন আজিজ। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের হামলা হয়তো কিছুটা কমতে পারে, তবে ভূমি দখল অব্যাহত থাকবে। এই দুর্ভোগের সবটাই শুরু হয়েছে ১৯৮০ সাল থেকে।

banner
Link copied!