রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইউক্রেন যুদ্ধ সহায়তা

ইউক্রেনে সহায়তা কমানো মানেই নতুন যুদ্ধের সূচনা: ইমানুয়েল ম্যাক্রোঁ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০০ এএম

ইউক্রেনে সহায়তা কমানো মানেই নতুন যুদ্ধের সূচনা: ইমানুয়েল ম্যাক্রোঁ

ইউক্রেনকে দেওয়া সহায়তা সীমিত করার চেষ্টা যারা করছে, তারা মূলত একটি অন্যায় শান্তি চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ধরনের সহায়তা কমানোর মানসিকতা আসলে ভবিষ্যতের সংঘাত ডেকে আনারই শামিল।

ম্যাক্রোঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন রাশিয়া ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসন দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ অবসানের লক্ষ্যে মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

যাঁরা ইউক্রেনের জন্য বরাদ্দ কমিয়ে আনতে চান, তাঁরা ভেতরে ভেতরে দেশটির ওপর এবং পরোক্ষভাবে গোটা ইউরোপের ওপর একটি অন্যায় শান্তি চাপিয়ে দিতে চান বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।

এটি পরাজয়ের মানসিকতা উল্লেখ করে তিনি যোগ করেন, এটি আরেকটি যুদ্ধ ডেকে আনার সুনির্দিষ্ট পথ এবং ফ্রান্সের অবস্থান কখনোই এমন হতে পারে না।

এদিকে ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে মস্কোর কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব ওয়াশিংটন দিয়েছিল বলে গত শনিবার প্রকাশিত এক বক্তব্যে প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার আলাদাভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। আবু ধাবিতে চলা দুই দিনের আলোচনা কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পরপরই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

তবে এই আলোচনাগুলোর ফলে যুদ্ধ অবসানের ভবিষ্যৎ বৈঠকে ইউরোপীয় দেশগুলোর অংশ নেওয়ার ব্যাপারে একটি সমঝোতা হয়েছে। গত শুক্রবার ডাবলিনে ইউরোপীয় শক্তিগুলো প্রতিনিধি পাঠানোর জন্য ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও পোল্যান্ডকে নির্বাচিত করে।

ইউক্রেনে একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইউরোপকে অবশ্যই পূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন ম্যাক্রোঁ। ইউক্রেনে যা ঘটে তা সরাসরি আমাদের প্রভাবিত করে এবং ইউক্রেনকে নিজেদের রক্ষায় সহায়তা করা মানেই ফ্রান্স ও ফরাসি জনগণের সুরক্ষা নিশ্চিত করা।

ফরাসি এই নেতা আরও জানান, মিত্র দেশগুলোকে রাশিয়ার কাছে তাদের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে হবে এবং দীর্ঘমেয়াদি ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কী, তাও বিশদভাবে জানাতে হবে।

ভ্লাদিমির পুতিন বর্তমানে কোনো ধরনের আলোচনা করতে চান না বলেই তিনি বিশ্বাস করেন। আসন্ন শীতকে সামনে রেখে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে মস্কো ইউক্রেনকে ভেঙে ফেলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর অর্থ হলো আমাদের আর্থিক সহায়তা অব্যাহত রাখতে হবে এবং ইউক্রেনের জনগণ, বিদ্যুৎকেন্দ্র ও গ্রিডগুলো সুরক্ষায় তাদের সাহায্য করে যেতে হবে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।

banner
Link copied!