শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন

শেনচেনে শি ট্রাম্প ও পুতিনের প্রথম ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৯, ২০২৬, ০৩:০০ পিএম

শেনচেনে শি ট্রাম্প ও পুতিনের প্রথম ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনচেনে বুধবার প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুই দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে একুশটি সদস্য অর্থনীতির শীর্ষনেতা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বেইজিং জানিয়েছে যে এই সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান প্রসঙ্গ এবং সামগ্রিক বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে বৈঠকের আগে অংশ নেওয়া কোনো পক্ষই সুনির্দিষ্ট কোনো এজেন্ডা প্রকাশ করেনি। চলতি সপ্তাহের শুরুর দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে তিন নেতা বৈশ্বিক শান্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গাজায় ইসরায়েলি সামরিক পদক্ষেপ এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নিয়ে নেতারা সুনির্দিষ্টভাবে কিছু বলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

বৈঠকের আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প জানান যে অংশগ্রহণকারীরা পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলবেন। পারমাণবিক শক্তিধর দেশগুলোর জন্য অস্ত্রভাণ্ডার ত্যাগ করা যে কতটা কঠিন, তা স্বীকার করলেও অনেক কিছু অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী ইউুরি উশাকভ বুধবার সাংবাদিকদের জানান যে এই ত্রিপক্ষীয় বৈঠকে পরাশক্তিগুলোর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হবে। ভেস্তি সংবাদমাধ্যমকে তিনি আলাদাভাবে জানান যে তিন নেতার পক্ষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এড়ানো কঠিন হবে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। একই পরিসংখ্যানে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২ এবং রাশিয়ার ৫ হাজার ৪২০টি ওয়ারহেড রয়েছে।

পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছে চীন। ওয়াশিংটন ও মস্কোর তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক ছোট বলে যুক্তি দিয়ে আসছে বেইজিং।

banner
Link copied!