রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইড্যাব ফুটসাল ফেস্ট: চ্যাম্পিয়ন এআইইউবি, রানার্স-আপ সাউথইস্ট

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ১৬, ২০২৬, ০৮:৩৯ পিএম

আইড্যাব ফুটসাল ফেস্ট: চ্যাম্পিয়ন এআইইউবি, রানার্স-আপ সাউথইস্ট

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) জাঁকজমকপূর্ণ ‘আইড্যাব ফুটসাল ফেস্ট-২০২৬’-এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে রানার্স-আপ শিরোপা অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।খেলা শেষে জমকালো অনুষ্ঠানে ড. এ কে এম অলি উল্যা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম অলি উল্যা বলেন, অতিরিক্ত জনসংখ্যা ও ঘনবসতির বাস্তবতায় ঢাকাসহ দেশের শহরাঞ্চলে ক্রীড়া চর্চায় এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমিত পরিসরে ও অল্প জায়গার মধ্যে খেলা যায় বলে এটি দেশের শহুরে তরুণদের মধ্যে নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা বাড়াতে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইড্যাব) প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান এবং পুরো আয়োজনটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন নিয়াজুর রহমান।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে হ্যারিংটনের ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দিন ইকবাল ও আইড্যাবের সাবেক সভাপতি শফিউল ইসলাম বাবুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানান। 

এবারের আসরে এআইইউবি ও সাউথইস্ট ইউনিভার্সিটির পাশাপাশি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিয়েছিল। সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে আয়োজকদের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই বছরের আইড্যাব ফুটসাল ফেস্ট আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

banner
Link copied!