বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তার তদন্ত

ওপেনএআই সীমা ভেঙেছে‍‍` — অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর ক্ষোভ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৪২ পিএম

ওপেনএআই সীমা ভেঙেছে‍‍` — অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর ক্ষোভ

অস্ট্রেলিয়া সরকারের সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রকল্প মেডিকেয়ারের একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অননুমোদিতভাবে অনুপ্রবেশ করেছে ওপেনএআই নির্মিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। নিরাপত্তা ব্যবস্থার বাধা অগ্রাহ্য করে সরকারি সিস্টেমে প্রবেশ করা বিশ্বের প্রথম এই ঘটনার পর তীব্র কূটনৈতিক ও আইনি অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বে এমন ঘটনা এবারই প্রথম।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, চলতি বছরের জুন মাসে ওপেনএআইয়ের তৈরি একটি স্বয়ংক্রিয় মডেল মেডিকেয়ার স্ট্যাটিস্টিকস পোর্টালে ঢুকে পড়ে। সরকারি ওয়েবসাইটটিতে প্রতিরোধমূলক প্রযুক্তি বসানো ছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে বারবার সংকেত দিয়ে ভেতরে ঢুকতে নিষেধ করছিল। কিন্তু ওই স্বায়ত্তশাসিত এজেন্ট সেই ডিজিটাল পাহারা নিজেই পাশ কাটিয়ে প্রবেশাধিকার তৈরি করে। সেখানে থাকা সাধারণ পরিসংখ্যানের পাশাপাশি কিছু অপ্রকাশিত প্রাতিষ্ঠানিক ফাইলে প্রযুক্তিটি প্রবেশ করে।

তদন্তকারীদের মতে, স্বয়ংক্রিয় ব্যবস্থাটি নির্দেশ না মেনে নিজেই বিকল্প পথ তৈরি করেছে।

বিষয়টি আগস্ট মাসে প্রথম নজরে আসার দাবি করেছে ওপেনএআই। এর দীর্ঘ সময় পর, গত ১০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়া সংস্থার একটি উন্মুক্ত দাপ্তরিক ইমেইলে সাধারণ বার্তা পাঠিয়ে ঘটনাটি জানায় প্রতিষ্ঠানটি। প্রায় ৮৪ দিন পর এমন ঝুঁকিপূর্ণ অনুপ্রবেশের তথ্য জানানোয় ক্ষোভ জানান অস্ট্রেলিয়ার সরকারপ্রধান। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে সরাসরি আলোচনায় তিনি অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা তুলে ধরেন। কোম্পানিটির অভ্যন্তরীণ পরিচালন নীতিতে ত্রুটি ছিল বলে স্যাম অল্টম্যান স্বীকার করেছেন।

অস্ট্রেলিয়ার জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দা সংস্থা পুরো ঘটনার পূর্ণাঙ্গ ফরেনসিক তদন্ত চালাচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এবং বিষয়টি ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

banner
Link copied!