শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সুপারকম্পিউটার অবকাঠামো বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে ৭৪ বিলিয়ন ডলারের বেশি সুপারকম্পিউটার ক্যাম্পাস গড়ছে স্পেসএক্স

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৩০ এএম

যুক্তরাষ্ট্রে ৭৪ বিলিয়ন ডলারের বেশি সুপারকম্পিউটার ক্যাম্পাস গড়ছে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে সুপারকম্পিউটার অবকাঠামো খাতে বিশাল অংকের বিনিয়োগ এগিয়ে নিচ্ছে স্পেসএক্স। টেক্সাসের রিও গ্র্যান্ড ভ্যালির স্টারবেসের প্রধান সাইটের পাশাপাশি অ্যারিজোনার কোচিস কাউন্টিতে দ্বিতীয় আরেকটি ক্যাম্পাস গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।

টেক্সাসে নতুন সুপারকম্পিউটিং সুবিধা গড়ে তুলতে ২৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এই প্রকল্পের মাধ্যমে অঞ্চলটিতে ইতিমধ্যেই তিন হাজারের বেশি নির্মাণকাজসংক্রান্ত কর্মসংস্থান তৈরি হয়েছে।

স্টারবেস সুবিধাটি চালু হলে সেখানে পাঁচশটির বেশি স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এই ক্যাম্পাসটি জনস্বাস্থ্য গ্রিডের ওপর নির্ভর না করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

ব্রাউনসভিলের পানি অবকাঠামো সম্প্রসারণেও ২২ কোটি ডলারের বেসরকারি পুঁজি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে রিও গ্র্যান্ড নদীর ওপর নির্ভরতা ছাড়াই প্রতিদিন দুই কোটি গ্যালন পানির সক্ষমতা তৈরি হবে।

এদিকে অ্যারিজোনার কোচিস কাউন্টিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার ব্যয়ে সুপারকম্পিউট ক্যাম্পাস তৈরির কাজ চলছে। এই কেন্দ্রটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার নির্মাণ কাজ এবং এক হাজার স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে।

স্থানীয় বিদ্যুৎ সমবায়ের সঙ্গে কাজ করে অ্যারিজোনা প্রকল্পটি বিদ্যমান নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য স্থির করেছে। ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে ড্রাই কুলিং পদ্ধতি প্রয়োগ করা হবে এতে এবং সমবায় সদস্যদের বিদ্যুৎ বিল কুড়ি শতাংশ পর্যন্ত কমতে পারে।

চিকিৎসা গবেষণা, জরুরি সাড়া প্রদান, উন্নত উৎপাদন খাত এবং জাতীয় নিরাপত্তার জন্য সীমান্ত গোয়েন্দা সিস্টেমগুলোর প্রশিক্ষণে ব্যবহার করা হবে টেক্সাসের এই সুবিধাটি। পাশাপাশি মহাশূন্যভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি পরীক্ষার কাজেও এটি ব্যবহৃত হবে।

টেক্সাসের গ্রাইমেস কাউন্টিতে সম্প্রতি ঘোষিত ১০০ বিলিয়ন ডলারের টেরাড্যাব চিপ উৎপাদন প্রকল্পের ধারাবাহিকতায় এল এই সুপারকম্পিউটার সম্প্রসারণ। এ ছাড়া টেক্সাসের বাস্ত্রোপেও স্টারলিংক সুবিধার জন্য নিয়মিত বিনিয়োগ করে আসছে স্পেসএক্স।

banner
Link copied!