রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ইরানের পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলও

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : এপ্রিল ৮, ২০২৬, ১০:১২ এএম

ইরানের পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলও

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকির পর অবস্থান পরিবর্তন করে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পথে এগোচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। একই তথ্য ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কান’-এও প্রচারিত হয়েছে।

হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল ১২–কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি খুলে দিলে যুদ্ধবিরতি কার্যকর হবে।

তবে আপাতত গোলাগুলি বন্ধের বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্র : আলজাজিরা

banner
Link copied!