রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি সরকার গঠন

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গ্যাডি আইজেনকট

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৮, ২০২৬, ০৬:০০ এএম

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গ্যাডি আইজেনকট

ইসরায়েলের পরবর্তী প্রশাসন গঠনের জন্য সাবেক সামরিক প্রধান গ্যাডি আইজেনকটকে বেছে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

,

প্রেসিডেন্টের মুখপাত্র শনিবার সন্ধ্যায় জানান যে হার্জোগ এই সিদ্ধান্তের কথা আইজেনকটকে জানিয়েছেন এবং রবিবার একটি আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের দিন ধার্য করেছেন।

,

গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এই নিয়োগ দেওয়া হয়।

,

ইয়াসার দলের প্রধান আইজেনকটের পক্ষে আরব নেতৃত্বাধীন দলের প্রতিনিধিরাসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা।

,

১২০ সদস্যবিশিষ্ট নেসেটে ন্যূনতম ৬১ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে সক্ষম এমন একটি জোট গঠনের জন্য আইজেনকটের হাতে রয়েছে ২৮ দিন। প্রয়োজন হলে এর সঙ্গে অতিরিক্ত ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

,

অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট অর্জন করে ৪৮ আসন। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় ব্লক পায় ৫৩ আসন এবং ইসরায়েলের ফিলিস্তিনীয় নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯ আসন লাভ করে।

,

আরব দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠন করবেন না বলে এর আগে জানিয়েছিলেন আইজেনকট। তবে শাস ও ইউনাইটেড তোরাহ জুদেইজম নামের দুটি অতি উগ্র অর্থোডক্স দলের সমর্থন পেলে তার ঝুলিতে ঠিক ৬১ আসন চলে আসবে।

,

বিকল্প হিসেবে তিনি পার্লামেন্টে আস্থা ভোটে সফল হলে একটি সংখ্যালঘু প্রশাসনও প্রতিষ্ঠা করতে পারবেন।

,

১১ আসনধারী জয়েন্ট লিস্ট জোটের সিনিয়র সদস্য আহমেদ তিবি প্রেসিডেন্টের এই পছন্দকে অনুমিত বলেই অভিহিত করেন। শনিবার দেওয়া বক্তব্যে তিবি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে হার্জোগ হয়তো একটি জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিতে পারেন।

,

এর পরিবর্তে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে এবং সংখ্যা বাড়াতে আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটকে সমর্থন দিয়েছে।

banner
Link copied!