রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

গাজায় বিশ্ববিদ্যালয় হামলা

গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলায় তিন প্রশাসনিক কর্মকর্তা নিহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৫, ২০২৬, ১০:০০ পিএম

গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলায় তিন প্রশাসনিক কর্মকর্তা নিহত

রবিবার গাজা সিটির একটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় একটি হাসপাতাল এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া উপত্যকার অন্যত্র আরও চারজনের প্রাণহানির খবর জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি।

,

আল শিফা হাসপাতাল জানিয়েছে, এই হামলার পর তারা তিনটি মরদেহ গ্রহণ করেছে। একই সঙ্গে ড্রোন হামলায় আহত আটজন শিক্ষার্থীকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি সূত্র নিশ্চিত করেছে যে নিহত তিনজনই ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

,

গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে যখন হামলা চালানো হয়, তখন শিক্ষার্থীরা সেখানে ক্লাসে উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে মন্তব্য চাওয়া হলে সামরিক বাহিনী জানায় যে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

,

মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা নিয়ে বিশ্ববাসীর নীরবতা এসব অপরাধের ধারাবাহিকতাকেই উৎসাহিত করছে।

,

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা এমন এক সময়ে ঘটল যখন উচ্চশিক্ষা খাত পুরোপুরি ধ্বংসের মুখে রয়েছে। যুদ্ধের কারণে প্রাতিষ্ঠানিক কাঠামোর পঁচানব্বই শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

,

বিবৃতিতে এই হামলাকে শিক্ষার ওপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে বর্ণনা করা হয়। বিগত ছয় দিনের ব্যবধানে দখলদার বাহিনীর গুলিতে ১০ জন শিক্ষার্থী ও শিক্ষাবিদ প্রাণ হারিয়েছেন।

,

গাজায় দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা সেখানে পুরোপুরি সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

,

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, রবিবার পৃথক কয়েকটি ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলায় দুজন, মধ্যাঞ্চলের দেইর আল বালাহে একজন এবং উপত্যকার উত্তরাঞ্চলে একজন নিহত হন।

banner
Link copied!