শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৈশ্বিক নিষেধাজ্ঞার চাপ

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি ফ্লাইট বন্ধ‍‍` — আমিরাত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি ফ্লাইট বন্ধ‍‍` — আমিরাত

ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইরানি এয়ারলাইন্সের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের বিমানবন্দর ব্যবহার বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের আলোকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের সরাসরি আকাশ যোগাযোগে বড় ধরনের অচলাবস্থা তৈরি হলো। ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের মুখে ওমান, ইরাক, আজারবাইজান, জর্জিয়া ও তুর্কমেনিস্তানও ইরানি বিমান চলাচলে অনুরূপ কড়াকড়ি আরোপ করেছে।

দুবাই ইরানের বাণিজ্যিক ও ট্রানজিট যোগাযোগের প্রধান কেন্দ্র।

সংযুক্ত আরব আমিরাতের এই বাণিজ্যকেন্দ্রে বিপুল সংখ্যক ইরানি নাগরিক বসবাস করেন এবং দুই দেশের মধ্যে নিবিড় বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বৃহস্পতিবার সকালে টিকিট বিক্রি সম্পন্ন হওয়ার পরও তেহরান থেকে দুবাইগামী ইরান এয়ারট্যুরের একটি নির্ধারিত ফ্লাইট যাত্রার আগমুহূর্তে বাতিল করা হয়।

banner
Link copied!