মঙ্গলবার আন্থালিয়ায় জাতিসংঘের সিওপি৩১ জলবায়ু সম্মেলনের ব্লু জোনে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেশনের ওই অধিবেশনে বক্তব্য দেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফাণ্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা টারিয়ে গবাদেসিন। তিনি বলেন, বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন জীবন, জীবিকা ও অর্থনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে, যা অভিযোজনের জন্য আরও বেশি তহবিল সংগ্রহ অপরিহার্য করে তুলেছে।
গবাদেসিন জানান, এই উদ্যোগের মোট বাজেটের শতকরা চল্লিশ ভাগ সরাসরি বেসরকারি খাতের জন্য বরাদ্দ থাকবে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই বিনিয়োগ পরিচালিত হবে।
তহবিলের জন্য তীব্র প্রতিযোগিতার কথা উল্লেখ করে গবাদেসিন জানান যে, সত্তরটি দেশ এই কর্মসূচির জন্য আবেদন করেছিল।
তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, সত্তরটি দেশ আবেদন করেছে এবং সেরা পঁচিশটি আবেদন মিলিয়েই সাতশো মিলিয়ন ডলার মূল্যের প্রকল্পগুলোর একটি পোর্টফোলিও তৈরি হয়েছে, যা অবিলম্বে বিনিয়োগের জন্য প্রস্তুত।
জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের আর্থিক সহায়তায় এই কর্মসূচির প্রথম পর্যায় বাস্তবায়িত হবে। এই সহায়তা পাবে বাংলাদেশ, হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিয়ন এবং মোজাম্বিক ও মালাউয়ের জন্য একটি যৌথ আঞ্চলিক প্রকল্প।
নির্বাচিত প্রতিটি দেশ এই তহবিল থেকে তিরিশ মিলিয়ন ডলার করে পাবে। এছাড়া মোজাম্বিক ও মালাউয়ের যৌথ আঞ্চলিক উদ্যোগটি পাবে চল্লিশ মিলিয়ন ডলার।
বাংলাদেশ তার অংশের অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির প্রসারে ব্যয় করবে। হাইতি তাদের বরাদ্দকৃত অর্থ উপকূলীয় প্রতিরক্ষা এবং স্থানীয় সুন্দরবন বা ম্যানগ্রোভ পুনরুদ্ধারে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
কিরগিজস্তান এই তহবিল ব্যবহার করবে তাদের কৃষি ও পানিসম্পদ ব্যবস্থায় জলবায়ু সহনশীলতা জোরদার করতে। মরক্কো পানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ডিস্যালিনেশন প্ল্যান্ট এবং বর্জ্যপানি পুনর্ব্যবহার কার্যক্রমে এই সহায়তা কাজে লাগাতে চায়।
সিয়েরা লিয়ন তাদের প্রাপ্ত সম্পদ উপকূলীয় প্রতিরক্ষা ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুজ্জীবনে উৎসর্গ করবে। অন্যদিকে, মোজাম্বিক ও মালাউয়ের আঞ্চলিক প্রকল্পটির লক্ষ্য খরা, বন্যা ও ঘূর্ণিঝড় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো রক্ষা করা এবং একই সঙ্গে বেসরকারি খাতের মূলধন আকর্ষণ করা।
