সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের সংঘাত

তাইজ অবরোধ ভাঙতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনি সেনাবাহিনী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৬, ২০২৬, ০৭:০০ এএম

তাইজ অবরোধ ভাঙতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনি সেনাবাহিনী

চলমান হুমকি মোকাবিলা এবং বেসামরিক লোকজনের সুরক্ষায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সেনা মোতায়েনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তাইজ, মারিব ও আল-জউফ এলাকায় সংঘাত এখনো অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লোহিত সাগরের উপকূলীয় কৌশলগত বাব আল-মান্দাব এবং পার্শ্ববর্তী ধুবাব এলাকা থেকে সরকারি অনুগত বাহিনী সরে আসার সিদ্ধান্তের পরই এই ঘোষণা এল।

তথ্যমন্ত্রী সালেম আবু বকর মোহাম্মদ থাবিত আল-আওলাকি জানিয়েছেন, এই সেনা প্রত্যাহারের ফলে সরকারের অস্থায়ী রাজধানী আদেন এবং হুতিদের সামরিক জমায়েতের মুখে থাকা আশেপাশের প্রদেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে।

সেনা প্রত্যাহারকারী বাহিনীগুলো জানিয়েছে, তারা হুমকির মুখে থাকা ফ্রন্টগুলোকে শক্তিশালী করবে এবং তাইজের দীর্ঘদিনের হুতি অবরোধ ভাঙার প্রচেষ্টা জোরদার করবে।

তবে এই ঘটনার বিপরীত চিত্র তুলে ধরেছে হুতিরা। হুতি নিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থার বরা୍দ দিয়ে একটি সামরিক সূত্র দাবি করেছে, তীব্র চাপের মুখে সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ অবস্থান ও সরবরাহ রুট হারিয়ে আদেনের দিকে পিছু হঠছে।

অন্যদিকে অপারেশন ডন অব ইয়েমেন নামের অভিযানের আওতায় মোট ৯০৬টি বিমান হামলা, ড্রোন হামলা, আর্টিলারি ও রকেট হামলার তথ্য জানিয়েছে জাতীয় সেনাবাহিনী। তবে এই পরিসংখ্যানটি ঠিক কোন সময়ের, সামরিক বিবৃতিতে তা সুনির্দিষ্ট করা হয়নি।

সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে ২০১ জন হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন এবং ১২১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত অক্টোবরের শুরুতে বাব আল-মান্দাব এলাকা এবং ধুবাবের কিছু অংশ পুনর্দখলের ঘোষণা দিয়েছিল সরকারি বাহিনী। কৌশলগত এই উপকূলীয় ভূখণ্ড হুতি যোদ্ধারা দখল করার প্রায় এক মাস পর সেই অভিযান চালানো হয়েছিল।

লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে বাব আল-মান্দাব প্রণালী, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য রুট। সুয়েজ খালের যাতায়াতকারী নিত্যপ্রয়োজনীয় শিপিং ট্রাফিকের প্রধান পথ এই জলপথটি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত রয়েছে ইয়েমেন। রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রদেশ হুতি বিদ্রোহীরা দখল করার পর থেকেই এই সংঘাতে তীব্র অবনতি ঘটে।

স্বীকৃত সরকারের সমর্থনে হুতি অগ্রযাত্রা রুখতে ২০১৫ সালে সৌদী আরবের নেতৃত্বে আঞ্চলিক একটি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

banner
Link copied!