শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় নিরাপত্তা বাহিনী

সিরিয়ায় ২০১৪ সালের ওতাইবাহ গণহত্যায় জড়িত সাবেক সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০৪:০০ এএম

সিরিয়ায় ২০১৪ সালের ওতাইবাহ গণহত্যায় জড়িত সাবেক সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

দামেস্কের কাছে ২০১৪ সালে সংঘটিত রক্তক্ষয়ী এক অতর্কিত হামলায় দেড়শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী এক সাবেক সামরিক কর্মকর্তাকে আটক করেছে সিরীয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় এই আটকের খবর জানান খাত্তাব।

আটক ওই সন্দেহভাজন ব্যক্তির নাম ব্রিগেডিয়ার জেনারেল রাওয়াদ জিদান বলে জানান খাত্তাব। তার বিরুদ্ধেই ওতাইবাহ অ্যাম্বুশ নামে পরিচিত ওই নৃশংস সামরিক অভিযান পরিকল্পনা ও আদেশের অভিযোগ আনা হয়েছে।

খাত্তাব তার পোস্টে লিখেছেন, ২০১৪ সালে পূর্ব ঘৌতার ওতাইবাহ শহরবাসী যে বেদনাদায়ক মুহূর্ত দেখেছিল এবং ওতাইবাহ অ্যাম্বুশ হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের আত্মাকে কেউ কখনো ভুলতে পারবে না, যে হামলায় দেড়শতেরও বেশি প্রাণ ঝরেছিল।

তিনি আরও যোগ করেন, সেই গণহত্যার বছর পার হওয়ার পর আজ সেই সন্ত্রাসী অপারেশনের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ব্রিগেডিয়ার জেনারেল রাওয়াদ জিদান আমাদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

তবে ঠিক কী পরিস্থিতিতে বা কীভাবে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি খাত্তাব।

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল সেই নৃশংস ওতাইবাহ হত্যাকাণ্ড। অবরুদ্ধ পূর্ব ঘৌতা অঞ্চল ছেড়ে যাওয়ার চেষ্টাকারী একদল মানুষের ওপর অতর্কিত হামলা চালায় বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনী।

সিরীয় মানবাধিকার সংস্থাগুলোর নথিপত্র অনুযায়ী, ওই দলটি যাতায়াতের পথে আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল এবং নিরাপত্তা বাহিনী গুলি চালানোর আগেই দূরনিয়ন্ত্রিত উপায়ে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় অবরোধ ভেঙে পালানোর চেষ্টা করা সাধারণ নাগরিকরাও নিহত হয়েছিলেন। যদিও সাবেক সরকারের দাবি ছিল, ওই অভিযানটি সশস্ত্র বিরোধী যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ওতাইবাহ এলাকায় ১৭৫টি মরদেহ সমাহিত করা একটি গণকবর আবিষ্কার করে সিরীয় কর্তৃপক্ষ।

জনগণের অভ্যুত্থানের সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের সঙ্গে জড়িত সাবেক সরকারি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের আইনের আওতায় আনার চলমান প্রচেষ্টারই অংশ হিসেবে এই গ্রেপ্তার চালানো হলো।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২৫ বছরের শাসনকাল এবং বাাথ পার্টির দীর্ঘ দশকের ক্ষমতার অবসান ঘটিয়ে গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ।

banner
Link copied!