বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গাজার চিকিৎসক বন্দী

ইসরায়েলি কারাগারে বন্দী গাজার হাসপাতালের পরিচালকের জীবন চরম ঝুঁকিতে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৬, ১২:০০ পিএম

ইসরায়েলি কারাগারে বন্দী গাজার হাসপাতালের পরিচালকের জীবন চরম ঝুঁকিতে

গাজার একজন বিশিষ্ট চিকিৎসকের স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন এক স্বাধীন চিকিৎসা বিশেষজ্ঞ। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর দায়িত্ব পালনকালে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।

গ্রেপ্তারের পর তাঁকে রাকেফেত নামের একটি ভূগর্ভস্থ বন্দীশিবিরের নির্জন প্রকোষ্ঠে রাখা হয়। আটকের প্রায় ৭০০ দিন পেরিয়ে গেলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। সাড়ে তিনশ জনের বেশি চিকিৎসা কর্মীর সঙ্গে তাঁকেও বেআইনি যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়, যে প্রথার মাধ্যমে বিচার ছাড়াই দীর্ঘ মেয়াদে আটক রাখা বৈধ করা হয়।

ফিটিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েলের একজন আইনজীবীর গত গ্রীষ্মকালীন সাক্ষাতের সময় ওই চিকিৎসক কঠোর পরিবেশ, তীব্র খাদ্য সংকট এবং অনুদঘাটিত স্বাস্থ্য সমস্যার কথা জানান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে চেনাই যাচ্ছিল না। গত মাসে তাঁর মুক্তির দাবিতে করা একটি আবেদন খারিজ করে দেয় ইসরায়েলের সুপ্রিম কোর্ট।

আবু সাফিয়াকে একজন স্বাধীন চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি চেয়ে করা আরেকটি আবেদন গত সপ্তাহের শেষে খারিজ করে দেয় জেলা আদালত। ফিটিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েলের সংগৃহীত নথি পর্যালোচনা করে স্বাধীন ইসরায়েলি বিশেষজ্ঞ অধ্যাপক অমিত তিরোশ সেখানে উদ্বেগজনক চিকিৎসা নথিপত্র দেখতে পান, যা যথাযথভাবে তদন্ত করা হয়নি।

তিরোশের মতে, অবিরাম খাদ্যবঞ্চনা, ওজন হ্রাস, বারবার মারধর এবং অপর্যাপ্ত চিকিৎসাসেবা আবু সাফিয়ার জীবন কেড়ে নিতে পারে। তিনি জানান যে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলি কেন্দ্রগুলোতে এক শর বেশি বন্দীর মৃত্যু হয়েছে। ফলে তাঁর জীবনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

বুকের ব্যথার অপর্যাপ্ত তদন্ত, চুলকানির চিকিৎসায় দেরি এবং হিমোগ্লোবিনের মাত্রা হ্রাসের কথা তুলে ধরেন তিরোশ। তিনি জানান যে বন্দীর ১৪ কেজি ওজন কমেছে। এমনকি একজন কারাকক্ষ চিকিৎসক লিখেছিলেন যে নিরাপত্তা বন্দীদের খাদ্য তালিকার কারণে এক বছরে এই পরিমাণ ওজন কমা একটি সাধারণ প্রবণতা।

চিকিৎসা নথিপত্র অনুযায়ী, গত জুলাই মাসে তাঁর এক চোখের চারপাশে কালশিটে দাগ, মাথা ঘোরানো এবং পাঁজরে ব্যথার কথা নথিবদ্ধ করা হয়েছিল। কারারক্ষীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে আইনজীবীদের জানান আবু সাফিয়া। যদিও তিরোশ জানান যে নথিতে এই আঘাতগুলোর কোনো ব্যাখ্যা ছিল না। জেলা আদালতের রায়ে ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ প্রকাশ পায় যে আবু সাফিয়া তাঁর স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে বলেছেন, কারাগার থেকে সংগঠন তৈরি করেছেন, অন্য বন্দীদের প্রভাবিত করেছেন এবং আন্তর্জাতিক যোগাযোগ বজায় রেখেছেন।

ফিটিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েল জানিয়েছে যে এই ধরনের অভিযোগ স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা অস্বীকার করার কোনো যৌক্তিক কারণ হতে পারে না। স্বাধীন পরীক্ষা অস্বীকার করা কখনো সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিরোশ এবং কারা ব্যবস্থার চিকিৎসকদের কড়া সমালোচনা করেন।

আটকের আগে আবু সাফিয়া ছিলেন গাজায় চিকিৎসাসেবা প্রদানকারীদের অন্যতম মুখ। ৮০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরুদ্ধ ও হামলা সত্ত্বেও তিনি তাঁর হাসপাতাল সচল রেখেছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর গায়ে একটি অপরিষ্কার সাদা কোট ছিল, যা তিনি হাসপাতালের প্রবেশদ্বারে ড্রোন হামলায় নিহত তাঁর পুত্র ইব্রাহিমের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন।

ফিটিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েলের নাজি আব্বাস জানান যে হাসপাতাল পরিচালক ও বিশেষজ্ঞসহ ১৪ জন ফিলিস্তিন চিকিৎসক কোনো অভিযোগ বা বিচার ছাড়াই এখনো কারাগারে বন্দী রয়েছেন, অথচ গাজার স্বাস্থ্যব্যবস্থার তাঁদের ভীষণ প্রয়োজন। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে যে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বন্দ রাখা কারাগারগুলো নির্যাতনের শিবিরে পরিণত হয়েছে।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র দাবি করেছেন যে এই অভিযোগগুলো ইসরায়েল রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করার একটি বৃহত্তর প্রচারণার অংশ এবং কারা বিভাগ আইন অনুযায়ী ও নিয়মিত বিচারিক নজরদারিতে পরিচালিত হয়। সর্বশেষ চিকিৎসা প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। এমনকি আবু সাফিয়ার পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করতে পারেননি।

banner
Link copied!