দখলকৃত পশ্চিম তীরে রবিবারের অভিযানে দুই ভাইসহ চারজনকে মারধর ও আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বালাতা শরণার্থী শিবির এবং পূর্বাঞ্চলীয় নান্দুসে এসব অভিযান চালানো হয়।
,সামরিক যান নিয়ে এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ওয়াফা বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায় যে সেনারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। পরে মাজের আবু আমের ও সালাম আবু আমের নামের দুই ভাইকে আটক করা হয়।
,ইসরায়েলি সেনাদের সহিংসতার শিকার ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে আসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসা দল। সেনাদের মারধরে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।
,রবিবারের অপর এক অভিযানে ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আলী আতিককে আটক করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, জেনিনের পশ্চিমাঞ্চলীয় বুরকিন শহরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
,বন্দি বিষয়ক এই সংগঠনের তথ্য মতে, এই আটকের মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দि ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এর মধ্যে তিনজন নারী সাংবাদিকও রয়েছেন।
,এর আগের দিনও বালাতা ও নান্দুসের বিভিন্ন এলাকায় এমন সামরিক অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছিল। স্থানীয় সূত্র আনাদোলুকে জানিয়েছে, সেনা সদস্যরা শিবির ও সংলগ্ন বালাতা আল বালাদ এলাকায় বেশ কয়েকজন তরুণকে মারধর করে।
,পশ্চিম তীরজুড়ে তীব্র আকার ধারণ করা সামরিক অভিযানেরই অংশ এসব পদক্ষেপ। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
,পুরো পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিত বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হচ্ছেন। পাশাপাশি তাদের কৃষিজমির ধ্বংসসাধন, বসতি সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনার মুখোমুখি হতে হচ্ছে।
