যুদ্ধোত্তর ইউক্রেনের জন্য ন্যাটোর আদলে নিরাপত্তাগ্যারান্টি দেওয়ার বিষয়টি রাশিয়া সহজভাবে মেনে নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষদূত জারেড কুশনার। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের সাম্প্রতিক আলোচনা নিয়ে ইউরোপের প্রায় ৪০ জন নেতার সামনে এই বক্তব্য তুলে ধরেন তিনি।
,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর জার্মানি সফরে যান কুশনার ও অপর মার্কিন দূত স্টিভ উইটকফ। যৌথ প্রতিরক্ষার অংশ হিসেবে দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ চেয়েছে ইউক্রেন। ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী সদস্যভুক্ত যেকোনো একটি দেশের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য হয়।
,ইউক্রেনের জন্য যেকোনো নিরাপত্তাগ্যারান্টি যদি অনুচ্ছেদ ৫-এর ওপর ভিত্তি করে হয়, তবে রাশিয়া তা মেনে নেবে বলে বৈঠক জানান কুশনার। বর্তমান সংঘাত শেষ হওয়ার পর আরেকটি যুদ্ধ এড়াতে মস্কোর যে সদিচ্ছা রয়েছে, এই অবস্থান তারই প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
,আমেরিকান স্বার্থ রক্ষা হলে এবং তা বৃহত্তর নিরাপত্তা প্যাকেজের অংশ হলে এই ধরনের নিরাপত্তাগ্যারান্টি প্রদানে ট্রাম্পও রাজি আছেন বলে জানান কুশনার। তবে একপাক্ষিক কোনো চুক্তি চাপিয়ে না দিয়ে ইউরোপকে সঙ্গে নিয়েই সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্প, বিষয়টি তিনি জোর দিয়ে বলেন।
,বার্লিনে এই বৈঠকের সময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়ার কার্চ সেতুতে বিমান হামলা চালায় ইউক্রেন। দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী এই সেতুতে চলতি সপ্তাহে তিন দফা হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, যার কঠোর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছেন পুতিন।
,এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীনের শেনজেনে অবস্থান করছেন পুতিন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে এবং বিষয়টি সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত। সেতুটি একটি বেসামরিক স্থাপনা দাবি করে এতে কোনো ধরনের সামরিক সরঞ্জাম পরিবহন করা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
,রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে দেশের ১০টি অঞ্চলজুড়ে ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় হামলায় সারাতোভ অঞ্চলে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন এবং ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় এক নারী প্রাণ হারিয়েছেন।
,এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়া একাধিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আটানব্বইটি ড্রোন নিক্ষেপ করেছে যার ফলে আঠারোটি স্থানে আঘাত হেনেছে। বারোটি অঞ্চলজুড়ে রুশ হামলায় দুই জন নিহত ও অন্তত তেইশ জন আহত হয়েছেন এবং কিয়েভে অবস্থিত ডাচ ও অস্ট্রিয়ান দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
,ইউরোপীয় নেতারা কূটনৈতিকভাবে পুতিনকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং রুশ অর্থনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে ক্রেমলিনের নেতার সঙ্গে ট্রাম্পের সরাসরি আলোচনায় নিজেদের পাশ কাটিয়ে যাওয়া নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি।
,পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বার্লিনের বৈঠকে ফোন করেছিলেন বলে জানান কুশনার। এদিকে শেনজেনে পুতিন বলেছেন যে ইউরোপ তাদের নিজেদের আলোচনার অবস্থান পরিষ্কার করলে আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণের বিপক্ষে নয় ক্রেমলিন।
