রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইউরোপীয় ক্লাব ফুটবল

এমবাপের দুর্দান্ত গোলে রিয়ালের জয় ও নয়্যারের নতুন রেকর্ড

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৮, ২০২৬, ১২:০০ পিএম

এমবাপের দুর্দান্ত গোলে রিয়ালের জয় ও নয়্যারের নতুন রেকর্ড

লা লিগায় ভালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করেছে লস ব্লাঙ্কোসরা। ১০ জনের দলে পরিণত হওয়া ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দারুণ দুটি গোল করেন ফেদেরিকো ভালভের্দে ও আর্দা গুলার।

মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গুলারের নিখুঁত পাস থেকে বল পেয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে গোল করেন কিলিয়ান এমবাপে। চলতি লিগে এটি তার ত্রয়োদশ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম ম্যাচে জালের দেখা পেলেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল রিয়ালের দলটি। অন্যদিকে লিগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে রবিবারে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

জার্মান বুন্দেসলিগায় মায়াঞ্জের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে মাঠে নেমে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলারের নতুন রেকর্ড গড়েন মানুয়েল নয়্যার। ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে তিনি পেছনে ফেলেন বার্ন ড্রেহারকে।

তবে পায়ের চোটের পুরনো সমস্যা মাথা দেওয়ায় প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন নয়্যার। তার পরিবর্তে মাঠে নামেন জোনাস উরবিগ। এর আগে প্রথমার্ধে নয়্যারের একটি ভুলে মায়াঞ্জের লি Jae-sung বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

সোফাস্কোর ও অপটার তথ্য অনুযায়ী বুন্দেসলিগায় গত ১৭ ম্যাচে নয়্যারের ব্যক্তিগত ভুল থেকে এটি ছিল পঞ্চম গোল হজমের ঘটনা। এই জয়ে লিগে অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার ধারা ৩১ ম্যাচে উন্নীত করল বায়ার্ন। মায়াঞ্জের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করেন হ্যারি কেইন, যার একটি থেকে গোল করেন জশুয়া কিমিচ এবং অন্যটি থেকে ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল।

নয় ম্যাচ শেষে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ড উভয়েরই পয়েন্ট ২১। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ফেলিক্স নমেচার জোড়া গোলে এলভার্সবার্গকে ২-১ ব্যবধানে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে অগসবর্গকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে তৃতীয় স্থানে থাকা আরবি লাইপজিগ। পাডারবর্নের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯৩ মিনিটে গোল করে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ২-২ ড্র নিশ্চিত করেন জোনাথন বুর্কহার্ট। অন্যদিকে স্তুটগার্টের মাঠে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টোডের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে হেরে শীর্ষ চারে ওঠার সুযোগ হারায় ওয়ার্ডের ব্রেমেন।

ফরাসি লিগ ওয়ানে তুলনামূলক দুর্বল দল নিয়েও ট্রয়েসকে ১-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১তম জয় তুলে নিয়েছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ৩৯ মিনিটে সেনি মায়ুলুর ক্রস থেকে হেডে জয়সূচক একমাত্র গোলটি করেন ইউক্রেনের ডিফেন্ডার ইলিয়া জাবারনি।

লিগ ওয়ানের অন্য ম্যাচে অক্সারের মাঠে ১-০ গোলে জিতেছে প্যারিস এফসি। মালি ফরোয়ার্ড লাসিন সিনায়েকো পাবলো পাগিসের বাড়ানো বল থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন।

ইতালিয়ান সিরি আ তে স্টাদিও অলিম্পিকোতে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোমা। ম্যাচের ২৭ মিনিটে মারিও এরমোসো দলকে এগিয়ে দেওয়ার তিন মিনিট পর আত্মঘাতী গোল করেন সেবাস্তিয়ান ভালুকিয়েভিকচ। এরপর ৫৮ মিনিটে রদ্রিগো মোরা দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

banner
Link copied!