স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের শেষ কাজ পর্যন্ত সবখানেই এর উপস্থিতি। ব্যবহারকারীদের এই চাহিদার কথা মাথায় রেখে ঈদবাজারে নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে এসেছে ইনফিনিক্স। তাদের নতুন ‘নোট ৬০ সিরিজ’ এবং ‘হট ৭০’ ফোনে কেবল আকর্ষণীয় স্পেসিফিকেশন নয়, বরং বাস্তব জীবনের কার্যক্ষমতার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।
যারা প্রিমিয়াম পারফরম্যান্স এবং আধুনিক অভিজ্ঞতা চান, তাদের জন্য তৈরি করা হয়েছে ‘নোট ৬০ সিরিজ’।
ফোনটিতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যা ভিডিও স্ট্রিমিং ও গেমিংকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় করে তোলে। সোশ্যাল মিডিয়া ব্যবহার বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও মিলবে দারুণ গতি। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭৪০০ ৫জি অথবা স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪জি চিপসেট, যা ভারী অ্যাপ্লিকেশনগুলোকে অনায়াসে সামলাতে পারে।
ব্যস্ত জীবনের চাপ সামলাতে এতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি।
৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব, যা ব্যবহারকারীদের চার্জের অপেক্ষায় দীর্ঘ সময় নষ্ট করা থেকে মুক্তি দেবে। ক্যামেরার ক্ষেত্রে এতে ৫০ মেগাপিক্সেলের ওআইএস (OIS) মূল সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে রাতের কম আলোতেও স্থির ও পরিষ্কার ছবি পাওয়া যাবে।
অন্যদিকে, ‘হট ৭০’ মডেলে জোর দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার ওপর।
সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। যারা সবসময় বাইরের কাজে বা যাতায়াতের ওপর থাকেন, তাদের জন্য এটি বেশ উপযোগী। এছাড়া, ফোনটিকে মজবুত করতে আইপি৬৫ রেটিং এবং মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন সুবিধা যোগ করা হয়েছে।
ইনফিনিক্সের এই দুই সিরিজ কেবল সংখ্যার চমক নয়, বরং দৈনন্দিন জীবনযাত্রার সাথে মিশে যাওয়ার মতো করেই তৈরি করা হয়েছে। নির্ভরযোগ্যতা ও আধুনিক ফিচারের মেলবন্ধনে স্মার্টফোন প্রেমীদের জন্য এটি একটি দারুণ ঈদ উপহার হতে পারে।
