সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্ত্রীকে নিয়ে তাজমহল দেখলেন মার্কো রুবিও

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৬:১৭ পিএম

স্ত্রীকে নিয়ে তাজমহল দেখলেন মার্কো রুবিও

ভারত সফরের অংশ হিসেবে আগ্রার ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সকালে তিনি তার স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিওকে সঙ্গে নিয়ে বিশ্ববিস্ময় তাজমহলের সৌন্দর্য উপভোগ করেন।মুঘল স্থাপত্যের এই নিদর্শনের সামনে দীর্ঘ সময় অবস্থান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুবিও তার চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ভারতে পৌঁছান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। তাজমহল পরিদর্শনের সময় তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল এবং তিনি তাজমহলের নির্মাণশৈলী ও ইতিহাসের ভূয়সী প্রশংসা করেন।

সাম্প্রতিক সময়ে শুল্ক নীতিসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে কিছু কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। আগ্রা ছাড়াও তার সফরসূচিতে জয়পুর ও নয়াদিল্লি অন্তর্ভুক্ত রয়েছে।

banner
Link copied!