শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি রাজনীতি

ইসরায়েলি রাজনীতি: নেতানিয়াহুকে হটাতে নতুন সমীকরণে প্রস্তুত আরব জোট

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৬, ২০২৬, ১১:৩০ এএম

ইসরায়েলি রাজনীতি: নেতানিয়াহুকে হটাতে নতুন সমীকরণে প্রস্তুত আরব জোট

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দশকের পর দশকের রাজনৈতিক প্রথা ভাঙতে প্রস্তুত দেশটির আরব আইনপ্রণেতারা।

,

তাইবা শহর থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরব জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমেদ তিবি জানান, এই অপরাধী সরকারকে হটাতে অতীতে কখনো করা হয়নি এমন পদক্ষেপ নিতেও তারা পিছপা হবেন না।

,

তবে এই ধরনের যেকোনো রাজনৈতিক অংশীদারত্ব অত্যন্ত জটিল এক পরিস্থিতির জন্ম দিতে পারে। জয়েন্ট লিস্টের জন্য এর অর্থ হলো এমন একটি সরকারকে সমর্থন দেওয়া, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ কিংবা অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ঠেকানোর সম্ভাবনা অত্যন্ত কম। অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীদের জন্য এর অর্থ দাঁড়াবে এমন দলগুলোর সঙ্গে হাত মেলানো, যারা ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পরিচর্যাকে অস্বীকার করে।

,

ঐতিহাসিক ভোটার উপস্থিতির মাধ্যমে আরব নেতৃত্বাধীন দলগুলো পার্লামেন্টে রেকর্ড আসন অর্জনের পর তিবি জানান, জয়েন্ট লিস্ট জোটে সরাসরি যোগ না দিয়েও নেতানিয়াহু-বিরোধী সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত।

,

ইসরায়েলের ইতিহাসে মাত্র একটি আরব দল এর আগে সরকারের অংশীদার হয়েছিল, যা ঘটেছিল ২০২১ সালে। রাম নামের সেই দলটি জয়েন্ট লিস্টের চেয়ে তুলনামূলক নমনীয় এবং তাদের আসন সংখ্যাও কম ছিল।

,

তিবি সতর্ক করে বলেছেন, ইহুদি নেতৃত্বাধীন দলগুলো যদি এই অংশীদারত্ব প্রত্যাখ্যান করে, তবে এটি প্রমাণিত হবে যে ইসরায়েল সকল নাগরিকের জন্য একটি প্রকৃত গণতন্ত্র নয়, বরং একটি জাতিভিত্তিক রাষ্ট্র।

,

অনেক ইহুদি ইসরায়েলি আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে সন্দেহের চোখে দেখে থাকেন। ইসরায়েলের শত্রুদের পক্ষে অবস্থান নেওয়া আইনপ্রণেতাদের কারণে সেই অবিশ্বাস আরও গভীর হয়েছে।

,

বামপন্থী ও জাতীয়তাবাদী তিনটি দলের সমন্বয়ে গঠিত জোট জয়েন্ট লিস্ট ইসরায়েলি জায়নবাদী ঐকমত্যকে প্রত্যাখ্যান করে। পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থনকারী ইহুদিদের সঙ্গে অংশীদারত্বের ডাক দেয় তারা।

,

নেতানিয়াহু বরাবরই এই অবিশ্বাসকে উসকে দিয়ে আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছেন এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন।

,

ইসরায়েলের ১২০ সদস্যের নেসেটে সাবেক জেনারেল গাদি আইজেনকোট ও তার মিত্ররা পায় ৪৮ আসন, আর নেতানিয়াহুর জোট পায় ৫৩ আসন। অন্যদিকে জয়েন্ট লিস্ট ১১ এবং রাম জিতেছে ৮ আসন, যা নেতানিয়াহু-বিরোধী সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের অপরিহার্য করে তুলেছে।

তিবি স্পষ্ট করে জানান, নেতানিয়াহুর বিরোধীদের সঙ্গে অংশীদারত্ব যুদ্ধ বন্ধ করবে কিংবা ফিলিস্তিন রাষ্ট্র ফিরিয়ে আনবে, এমন কোনো অলীক কল্পনায় তারা নেই। তবে এই শাসনের অবসান স্থানীয় অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করবে।

,

আইজেনকোট শর্ত দিয়েছেন যে আরব দলগুলোকে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করাসহ নির্দিষ্ট শর্ত মানতে হবে। তবে তিবি জানিয়েছেন, এই শর্ত বাইরে থেকে সমর্থন দেওয়া জয়েন্ট লিস্টের মতো দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

,

তিবি উল্লেখ করেন, ৭ অক্টোবরের হামলা এবং ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া উভয়ই অনৈতিক ছিল। তিনি বলেন, আরব ভোটাররা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাতে নির্বাচনের ফলাফল নেতানিয়াহুর অতীতের প্রচারণামূলক স্লোগানকে উল্টে দিয়েছে।

banner
Link copied!