ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সামরিক নেতৃত্ব ইরানের সঙ্গে সংশ্বিষ্ট একটি অপ্রকাশিত সামরিক অভিযান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম।
,গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের আগে রাজনৈতিক কর্তৃপক্ষ আকস্মিকভাবে এই সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করলে মূলত এই মতবিরোধের সূচনা ঘটে।
,প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল ইয়াল জামির রাজনৈতিক নেতাদের নির্দেশ বাস্তবায়নের আগে একটি বিস্তারিত আলোচনা এবং লিখিত আইনি অনুমোদনের দাবি জানিয়েছিলেন।
,তবে পরিকল্পিত সেই গোপন অভিযানটির সুনির্দিষ্ট প্রকৃতি বা লক্ষ্য সম্পর্কে ওই প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
,সামরিক মহলের প্রধান উদ্বেগ ছিল যে, রাজনৈতিক নেতৃত্ব সম্ভবত আসন্ন নির্বাচনী ফায়দা হাসিলের জন্য ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনাকে ব্যবহার করতে চাইছে।
,একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন যে এই অভিযান দ্রুত ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে এবং অত্যন্ত সংবেদনশীল এক মুহূর্তে মারাত্মক ভুল হিসাবের জন্ম দিতে পারে।
,রোববার ইসরায়েলি চ্যানেল ১৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য মেজর জেনারেল জামিরের সঙ্গে এই ধরনের কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন।
,অপরদিকে চ্যানেল ১২ জানিয়েছে, রাজনৈতিক কর্মকর্তারাও ইরানি ইস্যুকে নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন।
,একই সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান যে তিনি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক বাহিনীকে ইরানের বর্তমান সরকার পতনের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
,তবে অপ্রকাশিত ওই সামরিক অভিযানটি ওই নির্দেশের সঙ্গেই সরাসরি সংশ্বিষ্ট ছিল কি না, সে বিষয়ে চ্যানেল ১২ নিশ্চিত করতে পারেনি।
