সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৫:১৩ পিএম

ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি

মোবাইল ডেটা সাশ্রয়ের জন্য রেলস্টেশন, বিমানবন্দর কিংবা শপিং মলের ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহার করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে এই ইন্টারনেট সুবিধা সহজলভ্য মনে হলেও, এটি আপনার ব্যক্তিগত তথ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সাইবার অপরাধীরা সহজেই পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যাংকিং ডিটেলস, ওটিপি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত ছবি হাতিয়ে নিতে পারে।ফ্রি ওয়াইফাই ব্যবহারের বিপদ আসলেই ভয়াবহ।

পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকা অবস্থায় হ্যাকাররা ব্যবহারকারীর অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি চালাতে সক্ষম। সাইবার বিশেষজ্ঞরা তাই এই পরিস্থিতিতে অনলাইন ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট কিংবা অনলাইন কেনাকাটার মতো কাজগুলো পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। অত্যন্ত প্রয়োজন হলে ফ্রি নেটওয়ার্কের বদলে নিজের মোবাইল ডেটা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করতেই হয়, তবে ভিপিএন ব্যবহার করা বাধ্যতামূলক।

ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনার ইন্টারনেট কার্যক্রমকে এনক্রিপ্ট করে রাখে, ফলে হ্যাকারদের পক্ষে তথ্য দেখা কঠিন হয়ে পড়ে। ব্রাউজারে কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেটি ‘HTTPS’ যুক্ত কি না, তা যাচাই করা জরুরি। ‘Not Secure’ লেখা থাকলে সেখানে কোনো ব্যক্তিগত তথ্য প্রদান করা উচিত নয়। স্মার্টফোনের অটো-কানেক্ট এবং ফাইল শেয়ারিং অপশনগুলো বন্ধ রাখলে এই ঝুঁকি অনেকাংশে কমে যায়।

banner
Link copied!