বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সাবেক সেনা সদস্য বো বার্গডালের মামলার রায় বহাল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:২৫ পিএম

সাবেক সেনা সদস্য বো বার্গডালের মামলার রায় বহাল

মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য বো বার্গডালের সামরিক সাজার রায় বাতালের বেসামরিক আদালতের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে একটি আপিল আদালত। আফগানিস্তানে নিজের পোস্ট ত্যাগ করার অভিযোগে তার বিরুদ্ধে সামরিক আদালত যে সাজা দিয়েছিল, তা পুনর্বহাল করা হয়েছে। আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যানুযায়ী, ওয়াশিংটনের ডিসি সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের তিন বিচারপতির প্যানেল এই রায় ঘোষণা করেছে।

আদালত জানিয়েছে, বেসামরিক জেলা জজ আদালতের এই মামলা খারিজ করার কোনো এখতিয়ার ছিল না। ২০১১ সালে বেসামরিক আদালতে মামলা করেছিলেন সাবেক এই সেনা সদস্য। তিনি যুক্তি দিয়েছিলেন যে তার সামরিক শাস্তি পঞ্চম সংশোধনীর যথাযথ প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে। এর আগে জেলা জজ রেজি ওয়ালটন রায় দিয়েছিলেন যে সামরিক বিচারক জেফ্রি ন্যান্স বিচার বিভাগের একটি পদের জন্য আবেদন করার তথ্য গোপন করে সম্ভাব্য স্বার্থের সংঘাত তৈরি করেছিলেন।

তবে আপিল আদালত তাদের রায়ে স্পষ্ট করেছে যে সামরিক বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ আপিল আদালত ছাড়া অন্য কোনো আদালতের সামরিক আদালতের রায় বাতিল করার আইনি এখতিয়ার নেই। এই রায়ের ফলে বো বার্গডালের মূল সামরিক সাজা ও দণ্ড বহাল থাকল। প্রায় পাঁচ বছর ধরে তালেবান-ঘনিষ্ঠ শক্তির হাতে বন্দি থাকার পর তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল।

banner
Link copied!