বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘরোয়া উপায়ে দই বিফ রান্নার সহজ রেসিপি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ১১:৫৭ পিএম

ঘরোয়া উপায়ে দই বিফ রান্নার সহজ রেসিপি

গরুর মাংসের নানা পদের মধ্যে দই বিফ এক অনন্য সংযোজন। আদা-রসুন ও বাদামের পেস্টের সঙ্গে টক দইয়ের মিশেল মাংসের স্বাদকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। ভাতের পাশাপাশি পরোটা বা নান রুটির সঙ্গে এই পদটি চমৎকার জমে।

এটি তৈরি করা বেশ সহজ।

প্রথমে আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর এতে লবণ, আদা-রসুন বাটা, মাংসের মসলা এবং অর্ধেক টক দই মিশিয়ে মেরিনেট করে রাখুন অন্তত আধা ঘণ্টা। এদিকে পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন ও কাজু-কাঠবাদাম দিয়ে মিহি একটি পেস্ট তৈরি করে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে দারুচিনি ও এলাচ ফোঁড়ন দিন। মেরিনেট করা মাংস দিয়ে মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিন। মাংসের রঙ বদলালে আগে তৈরি করে রাখা বাদাম ও পেঁয়াজের পেস্ট যোগ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

দেড় কাপ গরম পানি দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে যখন তেল ওপরে ভেসে উঠবে, তখন অবশিষ্ট টক দই মিশিয়ে নিন। অল্প আঁচে দমে দুই থেকে তিন মিনিট রেখে নামিয়ে ফেললেই তৈরি রেস্টুরেন্টের স্বাদের দই বিফ।

banner
Link copied!