পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে আরও ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। সোমবার সকাল ১১টায় কলকাতার লোকভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলেন।মুখ্যমন্ত্রীর এই নতুন পদক্ষেপে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
নতুন যুক্ত হওয়া ৩৫ জন সদস্যের মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকি ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন। এবারের নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও বৈচিত্র্যময় সামাজিক ব্যাকগ্রাউন্ডের মানুষদের স্পষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। নবনির্বাচিতদের মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায় ও শিলিগুড়ির ড. শঙ্কর ঘোষের মতো পরিচিত মুখ যেমন রয়েছেন, তেমনই আছেন দুজন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রবীণ সাংবাদিক ও লেখক স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে গৃহপরিচারিকা থেকে সরাসরি রাজনীতিতে উঠে আসা কলিতা মাজিও এই মন্ত্রিসভায় স্থান পেয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। তবে নতুন শপথ নেওয়া এই সদস্যদের মধ্যে এখনো কোনো নির্দিষ্ট daptarer দায়িত্ব বণ্টন করা হয়নি।
এর আগে গত ৯ মে কলকাতার brigade প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই প্রাথমিক অনুষ্ঠানে তার সঙ্গে কেবল পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন, যাদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। প্রথম দফায় মাত্র পাঁচজনকে নিয়ে যাত্রা শুরু করার পর তিন সপ্তাহ পেরিয়ে আজ সোমবার এই বড় সম্প্রসারণ সম্পন্ন হলো।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোট ২০৭টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয় পেতে সক্ষম হয়। এর ফলে পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছর ধরে চলা একটানা তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে।
