বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাজিদের নিরাপত্তায় জামরাতুল আকাবার আধুনিক রূপান্তর

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২০, ২০২৬, ১১:০৩ পিএম

হাজিদের নিরাপত্তায় জামরাতুল আকাবার আধুনিক রূপান্তর

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা জামরাতুল আকাবাকে হাজিদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি আরব বিশ্বমানের প্রকৌশল ও ভিড় ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রতি বছর লক্ষ লক্ষ হাজির নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই বিশাল স্থাপনাটি আধুনিক প্রযুক্তি এবং উন্নত অবকাঠামোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। মক্কা শহর ও পবিত্র স্থানসমূহের জন্য গঠিত রাজকীয় কমিশনের তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্থাপনাটি একাধিক স্তরে নির্মিত, যেখানে যাতায়াত সহজ করতে ১১টি এসকেলেটর ভবন ও ১০টি টানেল রয়েছে।

পুরো ব্যবস্থাটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাথর নিক্ষেপের সময় ভিড়ের চাপ নিয়ন্ত্রণ করা যায়। আসন্ন হজ মৌসুম সামনে রেখে ‘কাদানা ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কম্পানি’ স্থাপনাটির ব্যাপক রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এখানে ৩৪০টি এসকেলেটর এবং ৬৮২টি আধুনিক ডিজিটাল নজরদারি ক্যামেরা সক্রিয় রয়েছে, যা ভিড়ের ঘনত্ব পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাজি ও কর্মীদের যাতায়াতে সহায়তার জন্য রাখা হয়েছে ২২৮টি গল্ফ কার্ট।

নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থাপনাটিতে ২৯৫টি ফায়ার হাইড্র্যান্ট এবং ১,০৭৮টি অগ্নি নির্বাপক যন্ত্র বসানো হয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ৩,৩৫০টিরও বেশি স্বয়ংক্রিয় স্প্রিংকলার স্থাপন করা হয়েছে। হাজির স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ৪৫৬টি এয়ার কন্ডিশনিং ইউনিট এবং ৭৪ হাজারেরও বেশি লাইটিং ইউনিট কার্যকর করা হয়েছে। পথচারীদের সঠিক দিকনির্দেশনা দিতে ১,২১৬টিরও বেশি নির্দেশক চিহ্ন সংস্কার করা হয়েছে এবং বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থাও সম্পূর্ণ প্রস্তুত।

হজ চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ২৮ হাজারেরও বেশি প্লাস্টিকের প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে।

সেতু, র‍্যাম্প ও আশপাশের অবকাঠামোতে নতুন রংয়ের প্রলেপ ও প্রকৌশলগত সংস্কার কাজ শেষ হয়েছে। লক্ষ লক্ষ হাজির নিরাপদ হজ নিশ্চিতে এই মহাপরিকল্পনা সৌদি আরবের নিরলস প্রচেষ্টার এক বাস্তব প্রতিচ্ছবি। এবারের হজে এই স্থাপনাটি হাজিদের জন্য আরও বেশি আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

banner
Link copied!