বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বার্সেলোনার নতুন তারকা হতে চলেছেন হামজা আব্দুলকারিম

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৭:৪৯ পিএম

বার্সেলোনার নতুন তারকা হতে চলেছেন হামজা আব্দুলকারিম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আক্রমণভাগে রবার্ট লেভানদোভস্কির বিদায়ের পর নতুন তারকা কে হবেন, তা নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে দলটির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছেন ১৮ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার হামজা আব্দুলকারিম। আল জাজিরার এক প্রতিবেদনে এই তরুণ তুর্কির উত্থানের কথা তুলে ধরা হয়েছে।

গত বছরও কায়রো ভিত্তিক বিখ্যাত ক্লাব আল আহলির হয়ে মাত্র একটি সিনিয়র ম্যাচ খেলেছিলেন এই তরুণ। কিন্তু বার্সেলোনা কর্তৃক আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং দলবদলের শেষ দিনে গ্যাব্রিয়েল জেসুস যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আকস্মিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আব্দুলকারিম। পাঁচ ম্যাচে চার গোল করে তিনি প্রাক-মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

গত ১৯ আগস্ট জোয়ান গ্যাম্পার ট্রফি ম্যাচে তার সাবেক ক্লাব আল আহলির বিপক্ষেই গোল করেন এই স্ট্রাইকার। তবে শৈশবের ক্লাবের প্রতি সম্মান জানিয়ে তিনি সেই গোল উদযাপনী উল্লাসে মেতে ওঠেননি। শারীরিক সক্ষমতা এবং বক্সের ভেতরে অসাধারণ দক্ষতার কারণে ভক্তরা তাকে মিশরের আর্লিং হল্যান্ড বলে অভিহিত করছেন।

এর আগে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আল আহলি থেকে কম ঝুঁকিপূর্ণ চুক্তিতে বার্সেলোনায় আসেন আব্দুলকারিম। কাগজপত্রের জটিলতার কারণে ছয় মাসের ধার চুক্তি সংক্ষিপ্ত হলেও অনূর্ধ্ব-উনিশ দলের হয়ে এগারো ম্যাচে ছয় গোল করে তিনি দ্রুত মানিয়ে নেন। এছাড়া ২০২৫ সালের অনূর্ধ্ব-সতেরো বিশকাপেও মিশরের জার্সিতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছিলেন তিনি।

অভিজ্ঞতার অভাব সত্ত্বেও মিশরের জাতীয় দলের কোচ হোসাম হাসান তাকে ২০২৬ সালের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঝুঁকি নেন। ব্রাজিল দলের বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর তিনি বিশ্বকাপে চারটি ম্যাচেও মাঠে নেমেছিলেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্স ক্লাব ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

banner
Link copied!