সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোরবানির আগে ছুরি ধার করার ৫টি সহজ উপায়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ১০:২০ পিএম

কোরবানির আগে ছুরি ধার করার ৫টি সহজ উপায়

কোরবানির ঈদের প্রস্তুতি মানেই ঘর পরিষ্কার, মসলা গুছানো আর সেই সঙ্গে ছুরি-বটি ধার দিয়ে রাখা। বছরের অন্য সময় রান্নার কাজে ছুরি ব্যবহারের পর ধীরে ধীরে এর ধার কমে যায়। অনেকের ধারণা, ছুরির গুণগত মান খারাপ হওয়ার কারণেই এটি দ্রুত ভোঁতা হয়ে যায়, কিন্তু মূলত ব্যবহারের নিয়ম না জানার ফলেই এমনটা ঘটে। সঠিক কিছু পদ্ধতি জানা থাকলে ঘরেই ছুরির ধার ফেরানো সম্ভব।ভোঁতা ছুরি ব্যবহারের পেছনে ভুল অভ্যাস দায়ী।

মার্বেল, গ্রানাইট বা কাচের কাটিং বোর্ডে সবজি কাটার অভ্যাস থাকলে তা দ্রুত বদলে ফেলুন। এসব শক্ত সারফেস ছুরির ক্ষুরধার অংশকে বাঁকিয়ে বা ক্ষয়ে দেয়। এছাড়া বাসন মাজার ডিটারজেন্ট ও গরম পানিতে প্রতিনিয়ত ছুরি ধোয়ার কারণেও ধার দ্রুত নষ্ট হয়। আবার অনেকে কাটাকুটি শেষে ছুরির ধারালো পাশ দিয়েই বোর্ডের ওপর থেকে সবজি টেনে জড়ো করেন, যা ছুরির ব্লেডকে ক্ষতিগ্রস্ত করে।

ছুরির ধার ধরে রাখার জন্য প্রথম কাজ হলো সঠিক কাটিং বোর্ড বেছে নেওয়া। কাচ বা পাথরের পরিবর্তে কাঠের অথবা ভালোমানের নরম প্লাস্টিকের কাটিং বোর্ড ব্যবহার করুন। এছাড়া সবজি জড়ো করার জন্য ছুরির ধারালো দিক ব্যবহার না করে এর উল্টো পিঠ বা ‘স্পাইন’ দিয়ে ঠেলে সরিয়ে নিন। এতে ব্লেডের ধার দীর্ঘক্ষণ অটুট থাকে।

বাজারে ‘হোয়েটস্টোন’ বা শানের পাথর কিনতে পাওয়া যায়, যা ধার ফেরাতে সবচেয়ে কার্যকর। পাথরটি কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে নির্দিষ্ট কোণে ছুরি ঘষলে তা আবার নতুনের মতো হয়ে ওঠে। এছাড়া ‘হোনিং রড’ ব্যবহার করে ব্লেডের বেঁকে যাওয়া মুখ সোজা রাখা যায়। ব্যবহারের পর ছুরি ড্রয়ারে অন্য চামচের সঙ্গে না রেখে দেয়াল-সংলগ্ন ম্যাগনেটিক স্ট্রিপে অথবা কাঠের নাইফ ব্লকে সাজিয়ে রাখা উচিত।

সঠিক পরিচর্যা ও সঠিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে কোরবানির ঈদের ব্যস্ততায় রান্নাঘরকে রাখুন সবসময় প্রস্তুত। ছোট এই কৌশলগুলো আপনার সময় ও পরিশ্রম দুটোই কমিয়ে দেবে।

banner
Link copied!