সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের চূড়ান্ত দল ঘোষণা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের চূড়ান্ত দল ঘোষণা

দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। সোমবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে কোচ লুইস ডি লা ফুয়েন্তে এই স্কোয়াড ঘোষণা করেন। কেপ ভার্দের বিপক্ষে মূল ম্যাচের তিন সপ্তাহ আগে এই তালিকা আসায় ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।দলটির শক্তির মূল কেন্দ্রবিন্দু অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ।

দীর্ঘদিন ধরে স্থিতিশীল দল নিয়ে কাজ করায় স্কোয়াডের মূল কাঠামো অনেকটাই নির্ধারিত ছিল। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক ও রক্ষণভাগ নিয়ে ছিল নানা গুঞ্জন। গোলরক্ষক হিসেবে উনাই সিমন ও ডেভিড রায়ার সাথে থাকছেন জোয়ান গার্সিয়া। অন্যদিকে রক্ষণভাগে এরিক গার্সিয়া ও মার্ক পুবিল শেষ মুহূর্তে নিজেদের জায়গা করে নিয়েছেন।ইনজুরির কারণে দলে বড় ধাক্কা খেয়েছেন তারা।

মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় ফেরমিন লোপেজ ইনজুরির কারণে বাদ পড়ায় ডাক পেয়েছেন তরুণ তারকা গাভি। এছাড়া আক্রমণভাগে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের থাকাটা দলের জন্য বড় স্বস্তি। তবে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তাদের পূর্ণ ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে।কোচ ডি লা ফুয়েন্তের নেতৃত্বে দ্বিতীয় ট্রফি জয়ে লা রোজাদের লড়াই শুরু হতে যাচ্ছে।

banner
Link copied!