বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সুদান ইথিওপিয়া সম্পর্ক

সুদানীয় কূটনীতিকদের বহিষ্কার এবং কনসুলেট বন্ধের নির্দেশ ইথিওপিয়ার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৪, ২০২৬, ০৮:০০ পিএম

সুদানীয় কূটনীতিকদের বহিষ্কার এবং কনসুলেট বন্ধের নির্দেশ ইথিওপিয়ার

ইথিওপিয়ার কর্তৃপক্ষ ছয়জন সুদানীয় কূটনৈতিক কর্মকর্তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং আসোসার সুদান কনসুলেট বন্ধ করে দিয়েছে। সীমান্তসংলগ্ন বেনিশাংগুল-গুমুজ অঞ্চলে এই কূটনৈতিক মিশনটি কার্যক্রম পরিচালনা করত।

,

আসোসা রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪৭৬ কিলোমিটার পশ্চিমে এবং খার্তুম থেকে ৬৪৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে এই বহিষ্কারাদেশের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ্যে জানায়নি ইথিওপিয়ার কর্তৃপক্ষ।

,

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা কাউন্সিলে সুদানের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদ্দিস আবাবা আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ড্রোন অপারেশনে সহায়তা করছে বলে অভিযোগ করে খার্তুম।

,

২০২৩ সালের এপ্রিল মাস থেকে এই আধাসামরিক বাহিনী সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইথিওপীয় ভূখণ্ড থেকে পরিচালিত ড্রোনগুলো সাধারণ মানুষের বসতি ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে বলে নথিপত্র জমা দিয়েছে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

,

হামলাগুলোতে অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটে এবং নাগরিক সেবা ব্যাহত হয় বলে জানায় খার্তুমের কর্মকর্তারা। সুদানের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা আমজাদ ফরিদ দাবি করেন যে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবরের মধ্যে ইথিওপিয়া থেকে ১৮৭টি বিস্ফোরক ড্রোন ব্যবহার করে ৭০টি হামলা চালানো হয়েছে।

,

তার দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় চার শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। সুদানের সার্বভৌমত্বের ওপর হুমকির বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়ার অধিকার খার্তুম সংরক্ষণ করে বলে জোর জানান তিনি।

,

সুদানের সেনাবাহিনী পরিচালিত সরকার এই হামলায় শত শত বেসামরিক নাগরিক ও সেনাসদস্যের হতাহতের কথা জানিয়েছে। আধাসামরিক বাহিনীকে ইথিওপিয়া সমর্থন জোগাচ্ছে বলে বারবার অভিযোগ করে আসছে খার্তুম, যদিও এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

,

এদিকে ইথিওপিয়াও পাল্টা অভিযোগ করেছে যে তাদের দেশের অভ্যন্তরীণ সংঘাতে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে সুদান। পারস্পরিক সীমান্ত এলাকার নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই কূটনৈতিক পদক্ষেপে দুই প্রতিবেশীর মধ্যকার উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করল।

banner
Link copied!