রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হোয়াইট হাউসের কাছে গুলি: বন্দুকধারী নিহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ১১:১৯ এএম

হোয়াইট হাউসের কাছে গুলি: বন্দুকধারী নিহত

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ১৭তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া এভিনিউয়ের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ওই বন্দুকধারী ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত ব্যক্তির নাম নাসিরে বেস্ট বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত পাল্টা জবাব দেন। গোলাগুলির এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন, তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন।

শনিবার রাত পর্যন্ত ওই এলাকার সড়কগুলো বন্ধ রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জানা গেছে, ওই ব্যক্তি এর আগে জুলাই ২০২৫ সালেও হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেই সময় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কিছুকাল মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ মাস ধরে তিনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করছিলেন।

banner
Link copied!