২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইউরো চ্যাম্পিয়ন দলটি এবারের বিশ্বকাপেও ফেভারিট হিসেবে মাঠে নামবে, তবে ঘোষিত দল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ, প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় সুযোগ পাননি।দলে বার্সেলোনার আধিপত্য স্পষ্ট।
স্পেনের এই দলে আটজনই বার্সেলোনার খেলোয়াড়। অথচ রিয়াল মাদ্রিদের নামী ডিফেন্ডার ডিন হুইসেন কিংবা দানি কারভাহালদের মতো তারকারাও সুযোগ পাননি। এ নিয়ে ফুটবল বিশ্বে এল ক্লাসিকোর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা সমর্থকদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।দেশটির ফুটবল ইতিহাসে এটি এক বিরল ঘটনা।
সংবাদ সম্মেলনে কোচ লুইস দে লা ফুয়েন্তে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মতে, ক্লাবের জার্সির চেয়ে জাতীয় দলের জার্সির গুরুত্ব অনেক বেশি। তিনি জানান, খেলোয়াড়রা কোন ক্লাব থেকে এসেছেন বা তাদের অতীত ব্যাকগ্রাউন্ড কী, সেটি তার বিবেচ্য বিষয় নয়। তার একমাত্র লক্ষ্য এমন খেলোয়াড়দের নিয়ে দল গড়া, যারা দেশের হয়ে খেলতে গর্ববোধ করেন।জাতীয় দলের স্বার্থই সবার আগে।
দলের এই নতুন বিন্যাসে বার্সেলোনার জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, গাভি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস সুযোগ পেয়েছেন। এছাড়া প্রিমিয়ার লিগের সাতজন খেলোয়াড়কেও দলে রাখা হয়েছে। কোচ দাবি করেছেন, শুধুমাত্র ক্রীড়াশৈলী বিবেচনা করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
অনেকে মনে করছেন, রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে এর ফলে ক্ষোভ তৈরি হতে পারে। তবে দে লা ফুয়েন্তে দৃঢ়ভাবে জানিয়েছেন, ভালো ফলাফলের জন্য তিনি যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। দলের প্রধান লক্ষ্য কেবল প্রথম ম্যাচ জয় নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া।ফিটনেস নিয়ে সতর্ক কোচ।
লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর মতো খেলোয়াড়রা বর্তমানে ইনজুরি থেকে সেরে উঠছেন। কোচ জানিয়েছেন, ক্লাবগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং খেলোয়াড়রা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপে নামার আগে তিনি বেশ আশাবাদী।
১৮ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার লামিনে ইয়ামালকে নিয়ে কোচ বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ইয়ামাল অত্যন্ত পরিপক্ক একজন খেলোয়াড় এবং জানে ঠিক কখন নিজের মুহূর্তটিকে কাজে লাগাতে হয়। বিশ্বকাপে ভালো কিছু করার ব্যাপারে দল বদ্ধপরিকর। স্পেনের গ্রুপে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে।
