বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তুরস্কের গণমাধ্যম সংকট

জনপ্রিয় গণমাধ্যম মাধ্যম Halk TV দখল: সংসদে তীব্র প্রতিবাদ বিরোধী দলের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৪, ২০২৬, ১০:৩০ পিএম

জনপ্রিয় গণমাধ্যম মাধ্যম Halk TV দখল: সংসদে তীব্র প্রতিবাদ বিরোধী দলের

তুরস্কের সরকারবিরোধী সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম Halk TV রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিবাদে সংসদ অধিবেশনে অভিনব কর্মসূচি পালন করেছেন বিরোধী আইনপ্রণেতারা।

গত বুধবার বাজেট ও পরিকল্পনা কমিটির বৈঠকে যোগ দেন বিরোধী দল ইয়েনি পার্টির সদস্যরা। এ সময় তাদের চোখ কালো ফিতায় বাঁধা এবং মুখ কালো স্কচটেপে আটকানো ছিল।

এর আগে ভোরের দিকে ইস্তাম্বুলে Halk TV-এর প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। আকস্মিক এই অভিযানে সব ধরনের সম্প্রচার তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে চ্যানেলটি পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ করা হয়। মূলত সরকারের সমালোচনাকারী সংবাদমাধ্যমগুলোর ওপর এটি সর্বশেষ রাষ্ট্রীয় হস্তক্ষেপ।

হঠাৎ এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী রাজনীতিবিদরা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন। চ্যানেলটির চেয়ারম্যান জাফের মাহিওগ্লু এই সরকারি পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন।

তিনি প্রকাশ্যে এই ঘটনাকে দেশটির সংবাদমাধ্যমের জন্য একটি কালো অধ্যায় বলে অভিহিত করেন। সিলগালা করা প্রধান কার্যালয়ের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়েনি পার্টির আইনপ্রণেতা আলী মাহিথ বাসারির।

তিনি এই সরকারি হস্তক্ষেপকে বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখার একটি লজ্জাজনক অপচেষ্টা বলে উল্লেখ করেন। বাসারির বলেন, দেশে এখন কেবল হাতে গোনা কয়েকটি স্বাধীন গণমাধ্যম টিকে আছে।

এই চ্যানেলগুলো কোনো ধরনের পক্ষপাত ছাড়াই সত্য ঘটনা নির্ভুলভাবে তুলে ধরে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এই স্বাধীন গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একটি কার্যকর গণতন্ত্রের স্বার্থে এসব অবশিষ্ট সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা উচিত। নতুন প্রশাসক দৈনিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নেওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।

সরকারের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী নেতারা এখন Halk TV-এর পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন।

banner
Link copied!